রাজশাহীতে মোবাইল না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে কিশোর

বিজনেস স্টার্ন্ডাড- রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বাকপ্রতিবন্ধী কিশোর। পঅরে তাকে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোরের পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

আত্মহতার চেষ্টা করা ওই কিশোরের নাম সুমন। সে চিমনা গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

শুক্রবার সকালে চিমনা গ্রামের পাশে বিলের মাঝে তাকে হাই-ভোল্টেজের খুঁটিতে চড়ে বসে থাকতে দেখতে পান কয়েকজন কৃষক। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করা হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তানোর ফায়ার সার্ভিস টিম ওই কিশোরকে খুঁটি থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।