সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে জখম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর এলাকায় আম বাগানে এ ঘটনা ঘটে।
আহত যুবক ইমন রেজা (২৫) উপজেলার রাজারামপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আম বাগানে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বাগানের মালিক আব্দুল মান্নানের সঙ্গে ইমন রেজার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
চাঁপাইবার্তা/এম।।